ফারহান আহমেদ জোভান ও তানজিম সায়রা তটিনী আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন।
‘মন ফড়িং’ নামের নাটকটি নির্মিত হয়েছে সিএমভির ব্যানারে।
নাটকটির গল্প, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। চিত্রগ্রহণে ছিলেন নাঈম ফুয়াদ। নির্মাতা এখনই পুরো গল্প আগেভাগে প্রকাশ করতে চান না।
তবে জানা গেছে, বরিশালের এক মফস্বল শহরকে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনি। সেখানে এনজিওকর্মী সুমন, সম্ভ্রান্ত পরিবারের অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেখা এবং আরেক গুরুত্বপূর্ণ চরিত্র মিরাজকে কেন্দ্র করে এগিয়েছে গল্প।
নির্মাতার ভাষ্যে, দর্শক মূলত মিরাজ ও রেখার প্রেম দেখতে পেলেও গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সুমন। ত্রিভুজ প্রেম, টানাপোড়েন আর না-পাওয়া অনুভূতির মিশেলে নির্মিত এই নাটকটি দর্শকের কাছে ভিন্ন স্বাদ এনে দেবে বলেই বিশ্বাস নির্মাতার।
নাটকে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও সাবেরী আলম প্রমুখ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উপলক্ষে তাদের প্রযোজনা প্রতিষ্ঠান প্রায় ২০টি বিশেষ নাটক উপহার দিচ্ছে দর্শকদের।
সেই তালিকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘মন ফড়িং’। নাটকটি ঈদ আয়োজনে সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

