AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুচলেকা নিয়ে মেহজাবীনকে মামলা থেকে অব্যাহতি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২১ পিএম, ১২ জানুয়ারি, ২০২৬

মুচলেকা নিয়ে মেহজাবীনকে মামলা থেকে অব্যাহতি

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরীকে টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগের মামলায় মুচলেকা নিয়ে আদালত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঢাকা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার সোমবার (১২ জানুয়ারি) শুনানি পরিচালনা করে এ আদেশ দেন।

নির্ধারিত শুনানির জন্য মেহজাবীন ও তার ভাই আদালতে হাজির হন। একাধিকবার মামলার বাদীর নাম তোলার পরও তিনি উপস্থিত হননি। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে বাদীও আদালতে উপস্থিত হন।

শুনানি শেষে আদালত মেহজাবীন চৌধুরী ও আলিশান চৌধুরীকে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলায় মুচলেকা দিয়ে অব্যাহতি প্রদান করেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!