AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:৫২ পিএম, ৭ জানুয়ারি, ২০২৬

শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন

শোনা যাচ্ছে বলিউডের মিষ্টিকন্যা শ্রদ্ধা কাপুরের বিয়ের গুঞ্জন। তবে কি এবার সিঙ্গেল তকমা ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই ‘স্ত্রী’ খ্যাত অভিনেত্রী?

শ্রদ্ধার বিয়ের খবর উঠে আসতেই পাত্র হিসেবে উঠে আসছে চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদীর নাম। দীর্ঘদিন ধরেই রাহুল ও শ্রদ্ধার প্রেম নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে। কখনও বিমানে পাশাপাশি বসে যাত্রা করা, আবার কখনও কোনো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে একই ফ্রেমে ধরা পড়া তাদের রসায়ন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।
মুখে কিছু না বললেও তাদের ঘনঘন উপস্থিতি অনেক কিছুরই ইঙ্গিত দিচ্ছে। শ্রদ্ধা কাপুর এবার তার এই সম্পর্ককে একটি পরিণতি দিতে চাইছেন। আর রাহুলের ক্ষেত্রে বাবা শক্তি কাপুরের মতামতও বেশ ইতিবাচক। শোনা যাচ্ছে, রাহুলকে কাপুর পরিবারের সবাই বেশ পছন্দ করেন। পরিবারের সদস্যদের সবুজ সংকেত মেলায় বিয়ের সিদ্ধান্ত নিতে এবার আর কোনো বাধা নেই শ্রদ্ধার সামনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি বিয়ের প্রসঙ্গে শ্রদ্ধা বলেন, ‘বিয়ে তো করবই।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ মন্তব্যে অনুরাগীরা মনে করছেন, বিয়ের সানাই বাজার সময় হয়তো খুব কাছেই।

 

একুশে সংবাদ/ওজি        

Link copied!