AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিডিয়া ছেড়ে দ্বীনের পথে লুবাবা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩৮ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

মিডিয়া ছেড়ে দ্বীনের পথে লুবাবা

 মিডিয়া জগতকে বিদায় জানিয়ে ধর্মীয় জীবনধারার দিকে ঝুঁকেছেন  কিশোরী শিল্পী লুবাবা।

সংস্কৃতিমনা পরিবারে জন্ম সিমরিন লুবাবার। তার দাদা ছিলেন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা প্রয়াত আব্দুল কাদের। দাদার অনুপ্রেরণাতেই খুব ছোট বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান লুবাবা। অল্প সময়েই শিশুশিল্পী হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও মডেলিং সবখানেই ছিল তার সরব উপস্থিতি।

তবে সেই পরিচিত মুখটিকে আর পর্দায় দেখা যাবে না। মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সিমরিন লুবাবা। শুধু তাই নয়, মুখে নেকাব পরা শুরু করেছেন তিনি। ফলে অভিনয় বা মডেলিংয়ে ফেরার আর কোনো সুযোগ থাকছে না বলেই জানানো হয়েছে।

লুবাবার মা জাহিদা ইসলাম জেমি জানিয়েছেন, এই সিদ্ধান্ত একেবারেই লুবাবার নিজের। তিনি বলেন, লুবাবা নিজে উপলব্ধি করেছে যে সে আর মিডিয়ায় কাজ করতে চায় না। মুখ ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়ার পর মিডিয়ায় কাজ করা সম্ভব নয় বলেই সে সরে দাঁড়িয়েছে।

জেমির ভাষায়, ধর্মীয় বই পড়তে পড়তেই লুবাবার মধ্যে এই পরিবর্তন এসেছে। কোরআন খতম দিয়েছে সে। নিয়মিত বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস অধ্যয়ন করছে। এসব অধ্যয়নই তাকে নতুন জীবনধারার দিকে নিয়ে গেছে।

তবে পুরোপুরি জনসম্মুখ থেকে হারিয়ে যাচ্ছেন না লুবাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণামূলক কাজে যুক্ত থাকতে পারেন তিনি, তবে সেগুলোও নেকাব পরেই করবেন বলে জানিয়েছেন তাঁর মা।

পরিবার সূত্রে জানা গেছে, আগামী রমজানে ওমরাহ পালনের পরিকল্পনাও রয়েছে লুবাবার। মক্কায় গিয়ে ইবাদতের মধ্য দিয়ে নতুন অধ্যায় শুরু করতে চান তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!