AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন সুনেরাহ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৩১ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৫

মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল  সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এবার এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন এবং ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

ফেসবুকে ছবি শেয়ার করেছেন সুনেরাহ। তার মা হাসপাতালের বিছানায় শুয়ে আছেন । অসুস্থ মায়ের এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া করবেন।’

সুনেরাহর এই পোস্টের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকে শুভকামনার জোয়ার ভেসে আসে। নেটিজেনদের অনেকেই তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন।

এক অনুরাগী লিখেছেন, ‘মহান রব্বুল আলামিন আপনার মাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ফি আমানুল্লাহ। আল্লাহ তাআলা খালাম্মাকে দ্রুত শেফা দান করুন।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!