AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাক্ষস-এর ফার্স্ট লুকে সিয়াম


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৩১ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

রাক্ষস-এর ফার্স্ট লুকে সিয়াম

নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শেহরিন সুমি নতুন সিনেমা ‘ভায়োলেন্স’ নিয়ে হাজির হচ্ছেন। আজ বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে নতুন এ চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক; যেখানে মূখ্য চরিত্রে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

এই সিনেমার ফার্স্ট লুকে দেখা যায় এক অবিশ্বাস্য ও বীভৎস দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। তার মাঝে রক্তে ভরা একটি বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুটে দণ্ডায়মান নায়ক সিয়াম আহমেদ। এক হাতে চাইনিজ কুড়াল আর অন্য হাতে পিস্তল নিয়ে তিনি গুলি ছুড়লেন মৃত বাঘটির দিকে। সিয়ামের চোখেমুখে ফুটে ওঠে এক ধ্বংসাত্মক অথচ বিষাদগ্রস্ত অভিব্যক্তি, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল। যা স্পষ্ট করে ‘রাক্ষস’ মোটেও কোনো সাধারণ ধারার সিনেমা নয়।

অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে দীর্ঘ ৯ মাস ধরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। বলেন, ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্স হয়ে উঠতে পারে, সেই গল্পই বলবে ‘রাক্ষস’।

‘রাক্ষস’-এ সিয়ামের নায়িকা হিসেবে থাকছেন ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। শোনা যাচ্ছে, দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও হবে ছবির কিছু অংশের চিত্রায়ণ। স্পষ্ট বোঝা যাচ্ছে, মেহেদী হাসান হৃদয় এবার ভায়োলেন্স এবং অন্ধকার জগতের এমন এক সীমানা ছুঁতে চলেছেন, যা ঢাকাই চলচ্চিত্রে সচরাচর দেখা যায় না।

একুশে সংবাদ/ওজি

Link copied!