AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বারিশা হক সার্জারি করে চেহারায় পরিবর্তন এনেছেন


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৩৬ পিএম, ৩ অক্টোবর, ২০২৪

বারিশা হক সার্জারি করে চেহারায় পরিবর্তন এনেছেন

অভিনয় শিল্পীদের নিজের রূপ-চেহারায় পরিবর্তন আনার জন্য প্লাস্টিক সার্জারির ঘটনা নতুন কিছু নয়। বলিউড-হলিউডের অধিকাংশ তারকাই নিজের দৈহিক গঠনের কোনো পরিবর্তনের জন্য সার্জারি করিয়ে থাকেন। তবে বাংলাদেশে সার্জারির ঘটনা খুবই বিরল। একে তো খুবই ব্যয়বহুল, অন্যদিকে দেশে প্লাস্টিক সার্জারির মতো উন্নতমানের চিকিৎসা ব্যবস্থাও তেমন নেই।

যে কারণে সার্জারির জন্য বাহিরের কোনো দেশকেই বেছে নিতে হয় শিল্পীদের। তবে বর্তমান সময়ের দেশের আলোচিত মডেল ও ব্র্যান্ড প্রমোটার বারিশা হক নিজের রূপ ও সৌন্দর্য বৃদ্ধির জন্য চেহারায় সার্জারি করিয়েছেন। যার ফলে তার চেহারায় আমুল কিছু পরিবর্তন এসেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বারিশা নিজেই। যেখানে তিনি জানান, ‘আমি প্রায় সবই পরিবর্তন করেছি। শুধু মনটা আগের মতো আছে।’আমিই মনে হয় বাংলাদেশের প্রথম নারী যে অকপটতার সাথে তার মুখাবয়বের গড়ন বদলে ফেলার গল্পটা শেয়ার করলাম। কারন লুকোচুরি কখনওই আমার পছন্দের তালিকায় ছিলনা, থাকবেওনা।

 

 

এই মডেলের কথায়, ‘আমার চেহারার শেপ আগে রাউন্ড ছিল, সেটা ভি শেপ করেছি। তারপর নাকে কিছু পরিবর্তন এনেছি। নাকটা আগে বোঁচা ছিল, সেটা ঠিক করেছি। চোখে কিছু পরিবর্তন এনেছি। বোটক্স করেছি, ফিলার করিয়েছি। এছাড়া কপালে ভাঁজ পড়া, সেটাও ঠিক করেছি।’

প্রসঙ্গত, বারিশা হক একাধারে একজন ব্র্যান্ড প্রমোটার, উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তবে বছরজুড়ে ব্রান্ড প্রমোটে তাকে বেশি ব্যস্ত দেখা যায়। 

 

একুশে সংবাদ/ঢা.প./সাএ

 

Link copied!