AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিমিকে কুপ্রস্তাব, কর্ণপাত করেননি অভিনেত্রী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৪১ পিএম, ৬ মার্চ, ২০২৩

মিমিকে কুপ্রস্তাব, কর্ণপাত করেননি অভিনেত্রী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। সেখানে প্রায়ই ব্যক্তিজীবন ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন কথা বলে থাকেন। কিন্তু তারকাদের জীবন সম্পর্কে জানার আগ্রহের কমতি থাকে না ভক্ত-অনুসারীদের।

 

তারকাদেরও ব্যক্তিজীবন রয়েছে। কিন্তু নেটিজেনরা মাঝে মাঝে সেই ব্যক্তিজীবন নিয়েও নানা কথা বলে থাকেন। কিছুদিন আগেই বলিউড নায়িকা আলিয়া ভাটের ব্যক্তিগত মুহূর্তের ছবি ফাঁস হয়। এ অভিনেত্রী অবশ্য চুপ না থেকে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু তাতেও যেন শিক্ষা হয়নি নেটিজেনদের।

তাইতো এবার মিমির পোস্টে এসে নোংরা মন্তব্য করলেন। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, সোমবার (৬ মার্চ) ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যায় শীর্ষাসনে ব্যস্ত তিনি। সেই ছবিতেই এক মন্তব্যে কুপ্রস্তাব দেয়া হয় তাকে।

 

টালি তারকার ছবিটিতে নেটিজেনদের একাংশ নোংরা মন্তব্য করলেও অধিকাংশ প্রশংসামূলক। কেউ কেউ তার ফিটনেস ও সৌন্দর্যের প্রশংসা করেন। তবে নোংরা মন্তব্যে কোনো কর্ণপাত করতে দেখা যায়নি মিমিকে।

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!