বিশ্ববিখ্যাত জাহাজ নিয়ে নির্মিত বিখ্যাত সিনেমা টাইটানিকের নায়িকা রোজ। অর্থাৎ অভিনেত্রী কেট উইন্সলেট শ্যুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পতিত হয়ে হাসপাতালে ভর্তি।
ক্রোয়েশিয়ায় ঐতিহাসিক ছবি ‘লি’-র শ্যুটিং চলছিল। ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। শ্যুটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী কেট উইন্সলেট। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি তিনি। তবে সুস্থ রয়েছেন। চলতি সপ্তাহেই আবার ফিরবেন শ্যুটিং ফ্লোরে। ক্রোয়েশিয়ায় ছবির শ্যুটিংয়ের সময় এই দুর্ঘটনা।
একটি সংবাদমাধ্যম দাবি করেছে, শ্যুটিংয়ের সময় পা পিছলে পড়ে যান ‘টাইটানিক’-এর রোজ। তাকে তড়িঘড়ি কাছের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়। চলতি সপ্তাহেই ছবির কাজে ফিরবেন।
ছবিতে লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। লি এককালে ‘ভোগ’ পত্রিকার মডেল ছিলেন। পরে চিত্র সাংবাদিকের চাকরি নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পত্রিকার হয়ে বহু ছবি তোলেন। ছবিটির পরিচালনা করছেন এলেন কুরাস।
কেট ছাড়াও ছবিতে রয়েছেন জুড ল, মারিয়ন কোটিলার্ড, জশ ও’কনর।
একুশে সংবাদ/এসএপি/



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

