দর্শকদের জন্য প্রতি ঈদে চমক নিয়ে আসেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। এবারের চমক হচ্ছে ‘হাঁটা জামাই’ শিরোনামের একটি নাটক। এটি রচনা ও পরিচালনা করেছেন রোমান রনি।
নাটকের গল্পে দেখ যায়, ফেসবুকে পরিচয় হওয়া নীলপরী নামক এক মেয়েকে প্রায় ৪০ কিলোমিটার হেঁটে গিয়ে বিয়ে করেছেন বিয়ে পাগল রাশেদ সীমান্ত। ফেসবুকে মেয়ের ছবি দেখে তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে যান যে তাকে বিয়ে করতে তিনি মরিয়া হয়ে উঠেন।
মেয়েটিও আজব এক শর্ত দিয়ে বসেন। তাকে বিয়ে করতে হলে বরযাত্রী নিয়ে হেঁটে আসতে হবে। মেয়েটি ভেবে ছিল এমন শর্তে রাশেদ সীমান্ত রাজি হবেন না। কিন্তু রাশেদ সীমান্তও নাছোড়বান্দা! তিনি রাজি হয়ে হয়ে যান।
নানা প্রতিকূলতা পেরিয়ে রাশেদ সীমান্ত বরযাত্রী নিয়ে ঠিকই হাজির হন মেয়ের বাড়িতে। এ অবস্থা দেখে বিপদে পড়ে যায় মেয়েটি। ঘটে এক মহা বিপত্তি!
রাশেদ সীমান্ত ছাড়াও এ নাটকটিতে আরো অভিনয় করেছেন, ঊর্মিলা শ্রাবন্তী কর, মাহা, অলিউল হক রুমি, সাইকা আহমেদসহ অনেকে।
ঈদ অনুষ্ঠানমালায় বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।
একুশে সংবাদ/ আরিফ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

