AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপকূল বিষয়ক গবেষণায় পারভেজ চৌধুরীর পিএইচডি অর্জন


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
০৬:৫৩ পিএম, ২ জুলাই, ২০২৬

উপকূল বিষয়ক গবেষণায় পারভেজ চৌধুরীর পিএইচডি অর্জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে আমীরুল হক পারভেজ চৌধুরী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
২২ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। তাঁর অভিসন্দর্ভের শিরোনাম “Making a Living in Monpura Island: An Ethnographic Study of the Livelihood of the Coastal People of Bangladesh”।

গবেষণায় তিনি বাংলাদেশের উপকূলীয় চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং সেই প্রেক্ষাপটে তাদের অভিযোজন কৌশল নৃ-তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেছেন। গবেষণায় স্থানীয় জ্ঞান, সামাজিক সম্পর্ক, আত্মীয়তার নেটওয়ার্ক, নৈতিক অর্থনীতি ও পরিবেশগত পরিবর্তনের সঙ্গে মানুষের অভিযোজন প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
ড. পারভেজ চৌধুরী এর আগে একই বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। কর্মজীবনে তিনি শিক্ষকতা করেছেন।

এছাড়াও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা উপকূল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন উপকূল নিয়ে কাজ করছেন।

তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী নিজামুল হক শান্তু চৌধুরী ও বেগম ফকরুন্নেসা চৌধুরীর সন্তান। পিএইচডি ডিগ্রি অর্জনে যাঁদের সহযোগিতা ও উৎসাহ পেয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!