AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৩ এএম, ২ জুলাই, ২০২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সকাল সাড়ে ৮টা থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রগুলোতে ভিড় লক্ষ্য করা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে কোনো পরীক্ষার্থী দেরিতে পৌঁছালে তার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে কেন্দ্রে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী রয়েছেন ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। তারা ৪ হাজার ৮৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ১ হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এ বোর্ডগুলোতে পরীক্ষার্থী বেড়েছে ১৪ হাজার ৩১৬ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। ২ হাজার ৭০৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা ৪৬১টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। গত বছরের তুলনায় এ বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ৮০৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। ১ হাজার ৮৪৯টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৬১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। তবে এ বোর্ডে গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৬৪৭ জন।

সূচি অনুযায়ী, সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ জুলাই পর্যন্ত। বিএমটির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তত্ত্বীয় পরীক্ষা চলবে ২২ জুলাই পর্যন্ত।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!