AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এইচএসসির সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০৫ পিএম, ২৮ জুন, ২০২৬

এইচএসসির সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা বরদাশত করা হবে না।

রোববার (২৮ জুন) সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রপ্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ সম্পূর্ণ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে। এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এই পরিস্থিতি দূর করে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি ও গতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!