AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২২ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

ঢাকার সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

এদিন দুপুর ২টার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীদের কাছে অধ্যাদেশ অনুমোদনের খবর পৌঁছালে সেখানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে ফোনের মাধ্যমে সিদ্ধান্তটি নিশ্চিত হওয়ার পরপরই শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনের আন্দোলনের সফল পরিণতিতে অনেক শিক্ষার্থীকে একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই দাবি বাস্তব রূপ পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!