ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান সাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তি থেকে শুক্রবার (৩০ এপ্রিল) এ তথ্য জানা যায়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ এপ্রিল বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদের ডিন হিসেবে মেয়াদ শেষ হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০’র ২৩ (৪) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীকে ৩০ এপ্রিল থেকে পরবর্তী ২ বছরের জন্য কলা অনুষদের ডিন হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।
উল্লেখ্য,এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী তিনি সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন বলে নিশ্চিত করা হয়েছে।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

