AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৩৩ পিএম, ১৬ মে, ২০২৬

অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এবং অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রামে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “আমরা খুব খারাপ সময় অতিক্রম করছি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এই পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধারে সময় লাগবে।”

স্বাস্থ্যখাত নিয়ে তিনি বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, কারণ সার্বজনীন স্বাস্থ্যসেবা নাগরিকের মৌলিক অধিকার।

তিনি চিকিৎসকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সবার সহযোগিতা ছাড়া শুধু বাজেট বাড়িয়ে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। চিকিৎসকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”

রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করে আমীর খসরু বলেন, “রাজনৈতিক হস্তক্ষেপে অনেক প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। অতীতে স্বাস্থ্যখাতের বরাদ্দের বড় অংশ দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে, কিন্তু সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পায়নি।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের কাছ থেকে আমরা মাইনাসই পেয়েছি, যোগ কিছু পাইনি। তাই স্বাস্থ্যখাতে অতীতের মতো যেন দুর্নীতি না হয়, সেজন্য বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!