AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জরুরি ভিত্তিতে ডিজেল ও এলএনজি কিনছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৮ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

জরুরি ভিত্তিতে ডিজেল ও এলএনজি কিনছে সরকার

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ১ লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, কাজাখস্তানের প্রতিষ্ঠান কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ পিপিএম সালফারমানের ১ লাখ টন ডিজেল আমদানি করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ টাকা।

এছাড়া সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ১৯ ডলারের কিছু বেশি। এতে মোট ব্যয় হতে পারে প্রায় ১ হাজার ৫৬০ কোটি টাকা।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে এলএনজির দাম কিছুটা ওঠানামা করতে পারে, ফলে চূড়ান্ত ব্যয় সামান্য পরিবর্তিত হতে পারে।

সরকার বলছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য সংকট মোকাবিলায় দ্রুত এই ক্রয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!