AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টানা ৭ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম


Ekushey Sangbad
স্টাফ রিপোর্টার
১০:১৯ এএম, ২৮ মার্চ, ২০২৬

টানা ৭ দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম

টানা সাত দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে এ নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী (পাকা) সোনার মূল্য বৃদ্ধির কারণে এই সমন্বয় করা হয়েছে।

এর আগে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!