AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনলো সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:২৫ পিএম, ৬ মার্চ, ২০২৬

দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনলো সরকার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি সামাল দিতে সরকার দ্বিগুণেরও বেশি দামে দুই কার্গো এলএনজি কিনেছে।

শুক্রবার (৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান।

তিনি জানান, সংকট মোকাবিলায় স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনা হয়েছে। এর মধ্যে একটি কার্গো ১৫ বা ১৬ মার্চ এবং অন্যটি ১৮ মার্চ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, গত মাসে যে দুই কার্গো এলএনজি প্রায় ১ হাজার ১০০ কোটি টাকায় কেনা হয়েছিল, এবার একই পরিমাণ এলএনজি কিনতে খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হচ্ছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা।

সূত্র আরও জানায়, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গানভোর গ্রুপ থেকে একটি কার্গোর প্রতি ইউনিট গ্যাসের দাম পড়ছে ২৮ দশমিক ২৮ ডলার এবং ভিটল থেকে আরেকটি কার্গোর দাম ২৩ দশমিক ০৮ ডলার। গানভোরের কার্গোটির মোট মূল্য প্রায় ১ হাজার ২৭৯ কোটি টাকা, যা চলতি বছরের জানুয়ারিতে একই ধরনের চালানের জন্য প্রায় ৫০০ কোটি টাকা ছিল।

বিশ্ববাজারে জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!