AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

দেশের বর্তমান নাজুক অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে উঠতে করহার বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কর কাঠামো শক্তিশালী করার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে, যা সরাসরি কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, “বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। তাই দেশি ও বিদেশি উভয় ধরনের বিনিয়োগ আকর্ষণে সরকার গুরুত্ব দিচ্ছে।” আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।

বিকেল ৩টার দিকে অর্থমন্ত্রী বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২-এর পশ্চিম পাশে অবস্থিত মেরিন ড্রাইভসংলগ্ন মুসলিমাবাদ এলাকার জমি পরিদর্শনে যান। সেখানে তিনি পতেঙ্গায় একটি সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪.২১৯০ একর এবং অতিরিক্ত ২.৭ একর জমি সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক বৈশিষ্ট্য, যোগাযোগ ব্যবস্থা, পার্শ্ববর্তী অবকাঠামো এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

এ সময় বানৌজা উল্কার অধিনায়ক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!