AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩০ এএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের বড় দরপতন

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী—২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি: ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা ।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়, যা বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে প্রায় ২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে সারা বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল—যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার হ্রাস পায়।

রুপার দামও কমলো

স্বর্ণের পাশাপাশি এবার দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।

নতুন রুপার দাম অনুযায়ী—২২ ক্যারেট প্রতি ভরি: ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি: ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি: ৫ হাজার ১৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি: ৩ হাজার ৯০৭ টাকা ।

চলতি বছরে এখন পর্যন্ত ১৭ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং ৭ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল মোট ১৩ বার।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!