AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩০ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে এবারও ন্যায্যমূল্যে গরুর মাংস, মুরগি, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকা দরে বিক্রি করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে সুলভমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, গত বছরের তুলনায় এবার ন্যায্যমূল্যে পণ্য বিক্রির স্থান বাড়ানো হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ বিষয়ে নির্দেশনা দেন। তার নির্দেশ অনুযায়ী, এবার রাজধানীসহ বিভিন্ন এলাকায় মোট ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, প্রতিবছরের মতো এবারও রমজানে ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। রোজাদারদের ভোগান্তি কমাতে সরকার এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে পণ্য সরবরাহে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। তারা আগের বছরের তুলনায় বেশি সংখ্যক বিক্রয়কেন্দ্রে পণ্য সরবরাহে সম্মত হয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!