জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমানোর পূর্ব সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে আগের মতোই সঞ্চয়পত্রে পুরোনো মুনাফার হার কার্যকর থাকবে।
রোববার (৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর নতুন হার নির্ধারণের প্রজ্ঞাপন জারি হয়েছিল এবং ১ জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। চার দিনের মধ্যেই সেই পরিবর্তন বাতিল করা হলো।
নতুন ঘোষণা অনুযায়ী, বিভিন্ন সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১১.৮২ শতাংশ থেকে ১১.৯৮ শতাংশ পর্যন্ত থাকবে।
প্রধান সঞ্চয়পত্রের হারের বিস্তারিত:
১. পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র:
প্রথম ধাপ: প্রথম বছর ৯.৭৪%, দ্বিতীয় বছর ১০.২১%, তৃতীয় বছর ১০.৭২%, চতুর্থ বছর ১১.২৬%, পঞ্চম বছর ১১.৮৩%।
দ্বিতীয় ধাপ: প্রথম বছর ৯.৭২%, দ্বিতীয় বছর ১০.১৯%, তৃতীয় বছর ১০.৭০%, চতুর্থ বছর ১১.২৩%, পঞ্চম বছর ১১.৮০%।
২. ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:
প্রথম ধাপ: প্রথম বছর ১০.৬৫%, দ্বিতীয় বছর ১১.২২%, তৃতীয় বছর ১১.৮২%।
দ্বিতীয় ধাপ: প্রথম বছর ১০.৬০%, দ্বিতীয় বছর ১১.১৬%, তৃতীয় বছর ১১.৭৭%।
৩. পেনশনার সঞ্চয়পত্র:
প্রথম ধাপ: প্রথম বছর ৯.৮৪%, দ্বিতীয় বছর ১০.৩২%, তৃতীয় বছর ১০.৮৪%, চতুর্থ বছর ১১.৩৯%, পঞ্চম বছর ১১.৯৮%।
দ্বিতীয় ধাপ: প্রথম বছর ৯.৭২%, দ্বিতীয় বছর ১০.১৯%, তৃতীয় বছর ১০.৮৪%, চতুর্থ বছর ১১.৩৯%, পঞ্চম বছর ১১.৯৮%।
৪. পরিবার সঞ্চয়পত্র:
প্রথম ধাপ: প্রথম বছর ৯.৮১%, দ্বিতীয় বছর ১০.২৯%, তৃতীয় বছর ১০.৮০%, চতুর্থ বছর ১১.৩৫%, পঞ্চম বছর ১১.৯৩%।
দ্বিতীয় ধাপ: প্রথম বছর ৯.৭২%, দ্বিতীয় বছর ১০.১৯%, তৃতীয় বছর ১০.৭০%, চতুর্থ বছর ১১.২৩%, পঞ্চম বছর ১১.৮০%।
৫. পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট:
প্রথম ধাপ: প্রথম বছর ১০.৬৫%, দ্বিতীয় বছর ১১.২২%, তৃতীয় বছর ১১.৮২%।
দ্বিতীয় ধাপ: প্রথম বছর ১০.৬০%, দ্বিতীয় বছর ১১.১৬%, তৃতীয় বছর ১১.৭৭%।
এভাবে, আগের হারের পুনঃপ্রয়োগের ফলে সঞ্চয়কারীরা পূর্বের মতোই প্রত্যাশিত মুনাফা পাবেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

