বাংলাদেশ ব্যাংক নতুন ডিজাইনের ৫০০, ২০০, ১০০, ১০, ৫ ও ২ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।
১ জুন (রোববার) থেকে এসব নোট বাজারে প্রচলনে এসেছে। নতুন নোটে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মহুয়া মহসীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে এসব নোটের ছবি কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান হাবিব মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট এরইমধ্যে বাজারে এসেছে।
২৯ মে এই নোটগুলোর ছবিও প্রকাশ করেছিল বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে এসব নতুন নোট কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হচ্ছে এবং ধাপে ধাপে অন্যান্য শাখাতেও দেওয়া হবে।
একুশে সংবাদ / চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

