রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এদিন এসব ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ৭ জন নিয়মিত মামলার, ৯ জন পুরোনো মামলার এবং ৫ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। এছাড়া ডিএমপি অধ্যাদেশে ৩৫ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

