AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:০৪ পিএম, ২৮ জুন, ২০২৬

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. জুয়েল মিয়া (৩৩), কেরামা চাকমা (৪৪), লেউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪), চামিয়া চাকমা (২৯), এস এম মশিউর রহমান (৬০), মো. জুয়েল মিয়া (৩০), মঞ্জুর মোর্শেদ রিপন চৌধুরী (৩৫), ইব্রাহিম রুদ্ধ (২৩), মাসুম আহম্মেদ (২৫), মো. নুরুজ্জামান মিয়া (১৯), মো. ইমাম (২৩), মো. আব্দুর রাজ্জাক (৩১), মো. হৃদয় (২০), মো. আসিফ (২০), মো. রবিন হাওলাদার (২১), রাসেল মিয়া (২০) এবং স্বাধীন (২০)।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!