করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন প্রদান এবং প্রতারণার অভিযোগে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম আবারও গ্রেফতার হয়েছেন।
সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির। তিনি জানান, সাহেদ করিমের বিরুদ্ধে একটি সিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, করোনা মহামারির সময় রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়া এবং বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে সাহেদ করিম দেশজুড়ে আলোচনায় আসেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

