AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৩ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৫

৫০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভী গ্রেপ্তার

ব্ল্যাকমেইল ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কথিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী।

পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

তদন্তে উঠে এসেছে, গত কয়েক মাসে গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা নেওয়া হয়। আরও অভিযোগ পাওয়া গেছে, তাহরিমা জান্নাত সুরভীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে।

মামলার অভিযোগে বলা হয়, চক্রটি আসামি বানানো, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভীতি দেখানোর পাশাপাশি ‘মীমাংসা’ করার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের টাকা আদায় করত।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং লাইভ সম্প্রচারের কারণে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন। অভিযোগ রয়েছে, ভাইরাল পরিচিতি ব্যবহার করে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করে পরে অর্থ আদায় করতেন।

পুলিশ এই চক্রের বিষয়ে তদন্ত চালাচ্ছে এবং অন্য জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!