AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড



রাজবাড়ীতে ৩ মাদকসেবীর কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক সেবনের দায়ে তিনজনকে আটক করা হয়।

পরে দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির খানের ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া এলাকার আক্কাস আলী (৩৫), উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর এলাকার রানা সরদার (২৪) এবং একই ইউনিয়নের রমজান মাতুব্বরপাড়া এলাকার রয়েল শেখ (২৫)।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির খান বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ বলেন, “মাদকের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!