AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিশু ধর্ষণ মামলার আসামি শামীমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০৬:৪১ পিএম, ২৭ জুলাই, ২০২৬

শিশু ধর্ষণ মামলার আসামি শামীমকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

শেরপুরের শ্রীবরদী থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. শামীম মিয়া (২১) কে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪-এর সিপিসি-১, জামালপুর।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে র‍্যাব-৭, সদর কোম্পানি, পতেঙ্গার সহযোগিতায় চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানার দক্ষিণ পতেঙ্গা চরবস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত পরস্পরের নিকট আত্মীয়। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ আগস্ট ভুক্তভোগীর মা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করায় তিনি দাদির কাছে ছিলেন। ওই সময় দাদির অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত ভয়ভীতি প্রদর্শন করে ভুক্তভোগীকে ধর্ষণ করে এবং কৌশলে আপত্তিকর ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। এছাড়া, চলতি বছরের ৪ এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগী বাড়িতে একা থাকার সুযোগে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অভিযুক্ত পুনরায় ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শেরপুর শিশু ধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করলে আদালতের নির্দেশে ৮ এপ্রিল ২০২৬ তারিখে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, আসামি শামীমকে গ্রেপ্তারের সংবাদ পেয়ে মামরার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম থেকে শ্রীবরদী থানায় নিয়ে আসেন। পরে সোমবার দুপুরে আসামীকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।


একুশে সংবাদ/এ.জে

Link copied!