AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুষ্টিয়া মিরপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন কার্যক্রমের উদ্বোধন


Ekushey Sangbad
আলমগীর মন্ডল, মিরপুর, কুষ্টিয়া
০৩:২৫ পিএম, ২৭ জুলাই, ২০২৬

কুষ্টিয়া মিরপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস লেনদেন কার্যক্রমের উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে সোমবার (২৭ জুলাই) কুষ্টিয়া মিরপুরে “ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন” বুথ উদ্বোধন করা হয়েছে।

এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং বাংলা কিউআর সেবার সুবিধা সম্পর্কে সরাসরি ধারণা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করা হয়।

মিরপুর পূবালী ব্যাংক মিরপুর উপশাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার ওয়াশিক রেজার সভাপতিত্বে পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক কুষ্টিয়া  হেড অফ ব্রাঞ্চ‍‍`র এজিএম ইসমাইল হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন মিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান,মিরপুর পৌর সচিব আব্দুল হান্নান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এমদাদুল হক। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ইসমাইল হাওলাদার বলেন,“আজকের এই ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ আমাদের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, একটি কার্যকর ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু সেবা প্রদান করছি না, বরং গ্রাহকদের মধ্যে ডিজিটাল আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছি।”

তিনি আরো বলেন, এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার প্রসার ঘটানো। ক্যাম্পেইন বুথে গ্রাহকরা ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, পিওএস মেশিন, মোবাইল অ্যাপভিত্তিক লেনদেন এবং বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক পেমেন্ট সুবিধা পাবেন।

এছাড়াও মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী,স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান শেষে পূবালী ব্যাংকের আটজন গ্রাহককে কিউআর বিতরণ করা হয়। 
 

একুশে সংবাদ/ওজি

Link copied!