AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে বাস–অটোরিকশা–ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫


Ekushey Sangbad
উজিরপুর উপজেলা প্রতিনিধি, বরিশাল
০৮:২৪ পিএম, ২৪ জুলাই, ২০২৬

উজিরপুরে বাস–অটোরিকশা–ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত, আহত ৫

বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জয়শ্রী এলাকায় সাজু পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের (যশোর ট-১১-২৯৩৬) পেছনে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক মোশাররফ হোসেন বালী (৬১)-কে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার জয়শ্রী গ্রামের মৃত মুজার বালীর ছেলে। নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছোট ভাই তোবার হোসেন বালী।

প্রত্যক্ষদর্শী কাজী ইউনুস জানান, আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর উজিরপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন। কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, “দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের পরিচয়-ঠিকানা সংগ্রহের কাজ চলছে।”

 

একুশে সংবাদ/ওজি

Link copied!