AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৮:৪২ পিএম, ২৪ জুলাই, ২০২৬

ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের  মরদেহ উদ্ধার

যশোরে ভৈরব নদে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে ভৈরব নদে জোয়ারের পানিতে কচুরিপানার মধ্যে অজ্ঞাতপরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ পূবাঞ্চল খেয়াঘাট এলাকায় ভেসে আসে। খবর পেয়ে নওয়াপাড়া নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে নওয়াপাড়া নৌপুলিশের ইনচার্জ এসআই রনজিৎ সেন বলেন, ‍‍`দুপুরে ভৈরব নদের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তার পরিচয় শনাক্তের কাজ চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!