AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৩:৪০ পিএম, ২৪ জুলাই, ২০২৬

তানোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর তানোরে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় তানোর থানার এসআই উৎপল কুমার সরকারের নেতৃত্বে এসআই আবু নাঈম, এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আসাদুজ্জামানসহ একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে তানোর থানার ব্রাহ্মণজয় গ্রামের আকরামের বসতবাড়ি থেকে মো. রাজু আহমেদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি তানোর উপজেলার শংকরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

এ সময় তার কাছ থেকে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, মাদকের বিরুদ্ধে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!