AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাভারে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৩:৩৬ পিএম, ২৪ জুলাই, ২০২৬

সাভারে গ্যাসের লিকেজ থেকে আগুন, দগ্ধ স্বামী-স্ত্রী

সাভারের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত মধ্যরাতে সাভার মডেল থানার মজিদপুর দিঘীরপাড় মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন কাওসার ও তাঁর স্ত্রী রুবি। তারা দুজনই পোশাক কারখানার কর্মী। আগুনে কাওসারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবির শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানায়, নূর মোহাম্মদের মালিকানাধীন একটি দুইতলা ভবনের নিচতলার ভাড়া বাসায় বসবাস করতেন ওই দম্পতি। রাতের বেলা মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালানোর সময় ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা দুজনই গুরুতর দগ্ধ হন।

কাওসারের বাবা সীমান শেখ জানান, প্রতিবেশীরা খবর পেয়ে দরজা ভেঙে দম্পতিকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, কাওসারের শরীরের প্রায় ১০০ শতাংশ এবং রুবির শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। পোড়ার মাত্রা গুরুতর হওয়ায় তাদের দুজনকেই আইসিইউতে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!