গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সমাজসেবী আবু সাঈদ খান বলেছেন, জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়া খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি আধুনিক, স্মার্ট ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলবেন।
তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের দিকনির্দেশনায় মোচনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, কৃষকদের আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
আবু সাঈদ খান আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি ক্ষমতার নয়, সেবার রাজনীতি করতে চান। ইউনিয়ন পরিষদকে দুর্নীতি, হয়রানি ও বৈষম্যমুক্ত রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে পরিচালনা করবেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, মোচনা ইউনিয়নের প্রতিটি মানুষই তাঁর আপনজন। জনগণ সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করবেন এবং একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য মোচনা ইউনিয়ন গড়ে তুলবেন।
এ সময় তিনি মোচনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

