কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৮ জনকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করলে তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ১৫২/১-এস পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে ৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী এবং দুইজন ট্রান্সজেন্ডার ছিলেন।
বিজিবি জানায়, সীমান্তে দায়িত্ব পালনরত টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাটি শনাক্ত করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
বাহিনীটি আরও জানায়, বিজিবির কঠোর অবস্থানের মুখে ওই ব্যক্তিরা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান। এতে সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

