মাগুরার শ্রীপুর উপজেলার প্রসিদ্ধ সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের লিফটন ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগিরা দাবি করেছেন।
বুধবার (২২ জুলাই) রাত অনুমান ১২`ঘটিকার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক নাহিদুল ইসলাম নাহিদ জানান, প্রতিদিনের ন্যায় তিনি মঙ্গলবার রাত ১০টার দিকে ব্যবসায়ীক কাজ-কর্ম শেষ করে দোকানঘর বন্ধ করে বাড়িতে চলে যান। রাত ১২`টা ১০ মিনিটের দিকে বাজারের মোবাইল ফোনের মাধ্যমে হঠাৎ জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুনের পরিস্থিতি ভয়াবহতা লক্ষ্য করে মাগুরা সদর ফায়ার সার্ভিসকে খবর দেন।
শ্রীপুর উপজেলা ও মাগুরার ফায়ার সার্ভিসের যৌথ টীম কয়েক ঘন্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ততক্ষণে নাহিদের ইলেক্ট্রোনিক্সের দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায় এবং পার্শ্ববর্তী দুইটি দোকান আগুনের আচ লেগে বেশ ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মাগুরা থেকে আরো ২ টি ইউনিট যোগ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম ক্ষতিগ্রস্থ দোকানঘর পরিদর্শন করেছেন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

