মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় প্রান্তিক পর্যায়ে কৃষক-কৃষাণীদের কৃষক কার্ডের অনলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল ইসলাম খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, বিএনপি নেতা আব্দুস ছবুর, আব্দুল হেকিম, হেলাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

