ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার আসন্ন ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তাল ধনবাড়ী উপজেলার ফুটবল প্রেমি মানুষ । প্রিয় দল আর্জেন্টিনার সমর্থনে ধনবাড়ীতে এক বিশাল মোটরসাইকেল শোডাউন করেছেন ভক্তরা।
রবিবার (১৯ জুলাই) বিকেলে ‘৫ টায় ধনবাড়ী আর্জেন্টিনার ভক্তবৃন্দ’-এর আয়োজনে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে সমর্থকেরা ধনবাড়ী মেলার মাঠ থেকে যাত্রা শুরু করেন যাদের মোটরসাইকেল নেই তাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল পিকআপ ভ্যানের তার সাথে ছিল ব্যান্ড পার্টি। শোভাযাত্রাটি ধনবাড়ী উপজেলার মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে শেষে পুনরায় মেলার মাঠে এসে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান।
আর্জেন্টিনা দলের ভক্ত হিসেবে পরিচিত ধনবাড়ী, মধুপুর উপজেলার সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা ম্যারাডোনার আমল থেকেই আর্জেন্টিনার সমর্থক। ২০২২ সালে মেসি আমাদের বিশ্বকাপ উপহার দিয়েছেন। সোমবারের ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে–এমনটাই আমাদের প্রত্যাশা।’
আয়োজক আর্জেন্টিনার ভক্তবৃন্দ সকলে জানান, ধনবাড়ী উপজেলার কয়েক হাজার মেসি ভক্ত আজ একতাবদ্ধ হয়েছি। ফাইনাল ম্যাচটি সবাই মিলে বড় পর্দায় উপভোগ করার প্রস্তুতিও নিচ্ছি আমরা।
শোডাউনে অংশ নেওয়া মোখলেছ, শাওন, মোস্তফা সোহাগ নামের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজকের এই আয়োজনে যোগ দিতে পেরে আমরা আনন্দিত। আমরা শতভাগ নিশ্চিত, আবারও মেসির হাতেই ট্রফি উঠবে।’
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা আর-ও বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ ও ভালোবাসার একটি নাম। আর্জেন্টিনা দলের প্রতি সেই ভালোবাসা প্রকাশ করতেই তারা এ আয়োজন করেছেন।
এ সময় বিভিন্ন বয়সি ফুটবলপ্রেমীরা অংশগ্রহণ করেন। রাস্তাজুড়ে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং পতাকা প্রদর্শন সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

