AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’, সত্যতা স্বীকার প্রকৌশলীর


Ekushey Sangbad
মোক্তার হোসেন, গোদাগাড়ী, রাজশাহী
০৬:২০ পিএম, ১৯ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’, সত্যতা স্বীকার প্রকৌশলীর

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় একটি সড়ক উন্নয়ন কাজে চরম অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

নিম্নমানের কাজের প্রতিবাদে এবং টেকসই সড়কের দাবিতে ইতিমধ্যে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। বোরবার বেলা ১১টায় সুলতানগঞ্জ এলাকায় বাধা দেয়া হয়।

পৌরসভা সূত্রে জানা গেছে, গোদাগাড়ী থানা থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত এই উন্নয়ন কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‍‍`এলিজা এন্টারপ্রাইজ‍‍`। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ড্রেন, সড়ক ও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্তমানে কাচারীপাড়া হারুনের মিল থেকে গাঙ্গোবাড়ী পেট্রোল পাম্প পর্যন্ত সড়কটির নির্মাণ কাজ চলমান রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে সড়ক নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে। গাঙ্গোবাড়ী এলাকার বাসিন্দা জামিল আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "এই সড়কটির কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না।

অথচ এই বিষয়ে তদারকি করার ক্ষেত্রে পৌরসভার ভূমিকা নাই বললেই চলে।"
অলকার মোড় এলাকার আরেক বাসিন্দা আবুল কাশেম বলেন, "এই নতুন রাস্তার চেয়ে আমাদের আগের সড়কটাই অনেক ভালো ছিল। সিডিউল অনুযায়ী যেভাবে বালি ও ইটের খোয়া দেওয়ার কথা, ঠিকাদার সেটি দিচ্ছেন না। বালির পরিবর্তে শুধু মাটি আর অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া (রাবিশ) দিয়ে রাস্তা ভরাট করা হচ্ছে।

এভাবে কাজ হলে প্রথম বর্ষাতেই রাস্তাটি ভেঙে যাবে।" নিম্নমানের সামগ্রী দেওয়ায় টেকসই ও মানসম্মত সড়কের দাবিতে এলাকাবাসী সম্মিলিতভাবে কাজে বাধা দিয়েছেন বলেও জানান তিনি।

সড়ক নির্মাণে অনিয়ম ও স্থানীয়দের বাধার বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত সচিব ও সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান মুকুল অভিযোগের সত্যতা স্বীকার করেন।

তিনি বলেন, "উক্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় জনগণের বাধা দেওয়া ও ক্ষোভ প্রকাশ করা সম্পূর্ণ যৌক্তিক।"

তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং ঠিকাদারকে নিয়ম মেনে মানসম্মত কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়মের বাইরে কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।ম

পৌরবাসীর দাবি, দ্রুত এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী সঠিক সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!