AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুরে শিক্ষাসামগ্রী বিতরণ করলেন ‘বিজয়ী’র ফাউন্ডার



চাঁদপুরে শিক্ষাসামগ্রী বিতরণ করলেন ‘বিজয়ী’র ফাউন্ডার

সুশিক্ষিত ও স্বাবলম্বী প্রজন্ম গড়ার প্রত্যয়ে চাঁদপুরে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’।

রবিবার (১৯ জুলাই) চাঁদপুর পুরান বাজারের ১নং ওয়ার্ডস্থ ‘ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা’ প্রাঙ্গণে এক বর্ণিল আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সফল নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান। তিনি মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীর হাতে খাতা ও কলমসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন।

এছাড়া ১৩ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ ও কায়দা বিতরণ করা হয়। মাদ্রাসার প্রথম মূল্যায়ন পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী ১২ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

​মাদ্রাসার শিক্ষকদের সুশৃঙ্খল পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বিজয়ী’ সংগঠনের অ্যাডভাইজার সেলিনা খানম, স্বেচ্ছাসেবী বর্ষা আক্তার, সামিয়া রহমান, সাহারা, নূসরাত জাহান মীম।

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!