চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল কাটতে গিয়ে শরিফুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত শরিফুল ইসলাম (৪৫) জীবননগর উপজেলার খায়েরহুদা গ্রামের গাজীপাড়ার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
রোববার বেলা ১১টার দিকে খায়েরহুদা গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে খয়েরহুদার গ্রামের দক্ষিণ মাঠে একটি গাছের নিচে শরিফুল ইসলামকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মিতুল হোসেন জানান, গাছের নিচে পড়ে থাকতে দেখে তারা এগিয়ে যান এবং পরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
এলাকাবাসীর ধারণা, শরিফুল ইসলাম গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জীবননগর থানা পুলিশের ওসি মো. সোলায়মান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

