AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্রেড চিকেন রোল তৈরির রেসিপি


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০৩:০৪ পিএম, ১৮ জুলাই, ২০২৬

ব্রেড চিকেন রোল তৈরির রেসিপি

ফার্মের মুরগি দিয়ে মুখরোচক অনেক পদ তৈরি হয়। সেসব পদ কমবেশি সবারই প্রিয়। তবে ঝটপট তৈরি করা যায় এবং স্বাদে ভরপুর এমন খাবারের তালিকায় চিকেন শর্মা অন্যতম।

নরম রুটির দুর্দান্ত সমন্বয় এই খাবারকে ছোট-বড় সবার কাছেই জনপ্রিয় করে তুলেছে। নাস্তা, অতিথি আপ্যায়নসহ বিভিন্ন আয়োজনে ফার্মের মুরগির শর্মা হতে পারে দারুণ একটি খাবার।

তৈরি করতে যা লাগবে

পাউরুটি- ৮ পিস

হাড় ছাড়া মুরগির মাংস- ১ কাপ

আলু- ১টি

পেঁয়াজ কুচি- ৩টি
কাঁচা মরিচ কুচি- ৫-৬টি

পুদিনা পাতা কুচি- আধা কাপ
লবণ- পরিমাণমতো

ব্রেড ক্রাম্ব- যতটুকু লাগে

ডিম- ১-২টি

ময়দা- সামান্য

তেল- ভাজার জন্য

যেভাবে তৈরি করবেন

মাংস ও সেদ্ধ করে নিন। এরপর পেঁয়াজ, কাঁচা মরিচ, পুদিনা পাতা, আলু, মাংস, লবণ ভালো করে মেখে নিন। পাউরুটির ৪ দিক কেটে রুটির মতো বেলে নিন। এবার এক পিস ব্রেড নিয়ে তার একপাশে মাংসের পুর দিয়ে রোলের মতো মুুড়িয়ে নিতে হবে। এবার ময়দার গোলা দিয়ে মুখ আটকে দিতে হবে।

সবগুলো এভাবে তৈরি করে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে অল্প আঁচে রোলগুলো ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!