AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
১০:০৫ পিএম, ১৭ জুলাই, ২০২৬

মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে  আর্থিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা বিতরণ করা হয়।

সরকারি তহবিল থেকে বরাদ্দকৃত প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

উপজেলা প্রশাসন জানায়, টানা বর্ষণে সৃষ্ট বন্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এ আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল বলেন, “বর্তমান সরকার প্রতিটি সংকটময় সময়ে মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম এবং মাঠপর্যায়ের তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!