AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা



রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা

কুড়িগ্রামের রাজিবপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাজিবপুর মডেল প্রেসক্লাব-এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) প্রকাশিত এক স্মারকের মাধ্যমে নবগঠিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে মো. মোখলেছুর রহমান সভাপতি, মো. জিয়াউর রহমান (জিয়া) সাধারণ সম্পাদক এবং মো. আল আমিন সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সহ-সভাপতি মো. লিটন সরকার ও মো. কাউসার আহমেদ এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ মো. রাকিব হাসান, আইনবিষয়ক সম্পাদক মো. নাজমুল হাসান সুমন এবং দপ্তর সম্পাদক মো. মশিউর রহমান রতন।

কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো. ফরিদুল ইসলাম, মো. ওসমান গনি এবং মো. শাহরিয়ার।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে রাজিবপুরের গণমাধ্যমকে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনআস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা কাজ করবেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!