AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৯ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


Ekushey Sangbad
মানিক সাহা, গাইবান্ধা
০৯:৫১ পিএম, ১৭ জুলাই, ২০২৬

গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। লাবিব হাসান তালুককানুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সমসপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার ‘গোপালগঞ্জ গণহত্যা দিবস’ উপলক্ষে কাটাখালি-বালুয়া এলাকায় একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একই রাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক জানান, শুক্রবার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে লাবিব হাসানকে কারাগারে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!