চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. সামির হোসেন (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পোপাদিয়া তাহেরুন্নেছা সিদ্দিকা হেফজুল কুরআন এতিমখানার সামনের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির হোসেন পূর্ব গোমদণ্ডী এলাকার আইসক্রিম ফ্যাক্টরি (আস্কর আলী মিয়াজীর বাড়ি), ৩ নম্বর ওয়ার্ড, বোয়ালখালী পৌরসভার বাসিন্দা। তিনি মৃত ওমর ফারুকের ছেলে এবং নুর নাহার বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সামির অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সে সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা শিশুরা বিষয়টি মসজিদের হুজুর মো. মহিউদ্দিনকে জানালে তিনি এবং অন্যান্য হুজুর দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে সামিরকে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের জলাশয়ের আশপাশে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

