AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ



মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সাবরিনা বিনতে আহমেদ

মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষক, লেখক, কলামিস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য সাবরিনা বিনতে আহমেদ।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবরিনা বিনতে আহমেদ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ গড়ে তোলে। তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে তাদের মাঠমুখী করার বিকল্প নেই।”

তিনি আরও বলেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে প্রতিটি এলাকায় নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ সৃষ্টি হয়। এর মাধ্যমে যুবসমাজের সৃজনশীল বিকাশের পাশাপাশি একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

খেলায় বাটিকামারী ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে জলিরপাড় ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!