AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজীবপুরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ



রাজীবপুরে বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারী বাজারে একটি দোকানঘর মেরামতকে কেন্দ্র করে চাঁদা দাবি, কাজে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বিএনপির দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে রাজীবপুর থানায় লিখিত আবেদন করা হয়েছে।

আবেদনকারী রৌমারী উপজেলার যাদুরচর এলাকার বাসিন্দা মো. হাবিবুর রহমান। থানায় দেওয়া লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, বালিয়ামারী বাজারে তার মালিকানাধীন একটি দোকানঘর দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। হাটের ইজারাদারের মৌখিক অনুমতি নিয়ে তিনি দোকানঘরটি মেরামতের কাজ শুরু করেন।

আবেদনে বলা হয়, কাজ শুরুর পর রাজীবপুর সদর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. নিউটন হোসেন (লিচু মাস্টার), সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মাস্টার এবং তাদের সঙ্গে থাকা আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন। এ সময় দোকানঘর পুনর্নির্মাণ করতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হাবিবুর রহমানের দাবি, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি হাটের ইজারাদারকে জানালে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।

এ ঘটনায় তিনি রাজীবপুর থানায় লিখিত আবেদন করে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোকানঘর মেরামতের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

থানায় লিখিত আবেদনের কপি

তবে অভিযোগ অস্বীকার করেছেন সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন মাস্টার। তিনি বলেন, “অভিযোগকারীর সঙ্গে আমাদের কোনো ধরনের কথা হয়নি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয়ে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম বলেন, “আমরা লিখিত আবেদন পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!